ঢাকা , রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আকাশপথ বন্ধ করল উপসাগরীয় দেশগুলো

  • অনলাইন ডেক্স
  • আপডেট হয়েছে : ০৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • 12

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়েছে। পরিস্থিতির অবনতির মধ্যে কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।

তেহরান ইতোমধ্যে ইসরাইলের দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ার পাশাপাশি উপসাগরীয় বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে।

প্রতিবেশী ইরাকের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার পর তারা দেশের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। উত্তর ইরাকের এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ রয়েছে।

আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সর্বাধিক পঠিত

আকাশপথ বন্ধ করল উপসাগরীয় দেশগুলো

আপডেট হয়েছে : ০৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬