ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাষা ও সংস্কৃতির বন্ধনে ঐক্যের আহ্বান সাহেদ চৌধুরীর

ছবি: প্রকাশক এম সাহেদ চৌধুরী

বাংলা নববর্ষ উপলক্ষ্যে দেশ-বিদেশে বসবাসরত সকল বাংলা ভাষাভাষী মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল Bdinsight24.com-এর প্রকাশক এম সাহেদ চৌধুরী।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব, যা আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন করে জাগ্রত করে। পহেলা বৈশাখের এই ঐতিহ্যবাহী ক্ষণে সকল ভেদাভেদ ভুলে গিয়ে বাঙালির চিরন্তন সংস্কৃতি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, “বাংলা নববর্ষ কেবল একটি নতুন বছর নয়, এটি আমাদের আত্মপরিচয়, ইতিহাস ও গৌরবের প্রতীক। এই দিনটি আমাদের শিকড়ের কাছে ফিরিয়ে নিয়ে যায় এবং নতুন স্বপ্ন দেখার সাহস জোগায়।”

সাহেদ চৌধুরী বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, “বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলা ভাষা ও সংস্কৃতিকে ধারণ করে এগিয়ে যাওয়াই আমাদের সবচেয়ে বড় শক্তি। তরুণ প্রজন্মের মাঝে এই চেতনা ছড়িয়ে দিতে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা রাখতে হবে।”

তিনি আশা প্রকাশ করেন, “নববর্ষ আমাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে। নতুন বছরটি জাতির জন্য বয়ে আনবে উন্নয়ন, স্থিতিশীলতা ও সম্প্রীতির বার্তা। তিনি বলেন, “পুরনো সব গ্লানি ও বিভেদ ভুলে আমরা যেন একসাথে একটি সমৃদ্ধ, মানবিক ও প্রগতিশীল বাংলাদেশ গড়ে তুলতে পারি—এই হোক নববর্ষের অঙ্গীকার।”

সবশেষে তিনি সকলের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করে বলেন, “শুভ নববর্ষ—১৪৩৩ সবার জীবনে বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি ও সফলতা।”

ভাষা ও সংস্কৃতির বন্ধনে ঐক্যের আহ্বান সাহেদ চৌধুরীর

আপডেট হয়েছে : ০২:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬