ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে ৬ হাজার লিটার ডিজেল জব্দ

চট্টগ্রামের পতেঙ্গায় বহির্নোঙরে অভিযান চালিয়ে ৬ হাজার লিটার ডিজেল জব্দ করেছে কোস্ট গার্ড। একই সঙ্গে ১২ পাচারকারীকে আটক করা হয়েছে।

শনিবার প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে কোস্ট গার্ড। এতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৪ এপ্রিল) ভোর ৬টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বহির্নোঙর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই এলাকায় সন্দেহজনক একটি বোটে তল্লাশি চালানো হয়। বোটটিতে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৬ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ৬ হাজার লিটার ডিজেল, গ্যাসভর্তি ছয়টি সিলিন্ডার, নগদ ১৫ হাজার ৮ ৯৬ টাকা এবং পাচারকাজে ব্যবহৃত বোটসহ চারজন বাঙালি ও আটজন রোহিঙ্গাকে আটক করা হয়। তারা অবৈধ পাচারের সঙ্গে জড়িত।

এতে আরো জানানো হয়, একই বোটকে ব্যবহার করে মানব পাচারকারীরা আনুমানিক ১৫০-২০০ জনকে মালয়েশিয়া পাচারের পরিকল্পনা করেছিল বলে জানা গেছে।

কোস্ট গার্ড কর্মকর্তারা জানান, কোস্ট গার্ডের গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক দলের সফল অভিযানের কারণে মানব পাচারকারীদের এই অপচেষ্টা নস্যাৎ করে দেওয়া সম্ভব হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য সংরক্ষণ করুন

দুর্গাপূজায় ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে আসছে ‘কাট-পিস’

চট্টগ্রামে ৬ হাজার লিটার ডিজেল জব্দ

আপডেট হয়েছে : ০১:৫৮ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬