ঢাকা , রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দেশের তরুণদের ভাবনা শুনলেন জাইমা রহমান

চায়ের আড্ডায় ব্যারিস্টার জাইমা রহমান।

দেশের প্রায় ৫৫ জন তরুণ-তরুণী নিয়ে আড্ডায় সময় পার করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। তরুণ-তরুণীদের ভাবনা, নানান প্রত্যাশা ও স্বপ্নের কথা শুনতে এই ব্যতিক্রমধর্মী ‘চায়ের আড্ডা’ ।

সোমবার রাজধানীর বনানী ডিওএইচএস খেলার মাঠে এ আড্ডার আয়োজন করা হয়। এ সময় জাইমা রহমান উপস্থিত তরুণ-তরুণীদের সঙ্গে সরাসরি কথা বলেন, দেশের ভবিষ্যৎ নির্মাণ নিয়ে তাদের চিন্তা-ভাবনা ও আকাঙ্ক্ষার কথা শোনেন এবং নিজের দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতা তুলে ধরেন।

অনুষ্ঠানটি ছিল প্রচলিত সভা-সম্মেলনের বাইরে এক ভিন্ন রকমের চিত্র। এটি আয়োজন করা হয় মেলার আদলে, যেখানে ব্যারিস্টার জাইমা রহমান প্রথম পর্বে সবার সাথে বসে কথা বলেন। কথার ফাকে ফাকে তিনি তরুণ-তরুণীদের সঙ্গে চা, চটপটি, জিলাপি ও ঝালমুড়ি আতিথেয়তায় মেতে উঠেন এবং শেষ অংশে কোনো নির্দিষ্ট স্থানে বসে বক্তব্য না দিয়ে উপস্থিত তরুণদের সঙ্গে হাঁটতে হাঁটতে কথা বলেন।

পুরো সময়টিতে তিনি নারী ক্ষমতায়ন, কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা, উদ্যোক্তা উন্নয়ন ও বিনিয়োগবান্ধব পরিবেশ, ঢাকাসহ বড় শহরগুলোর যানজট সমস্যা এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে গুরুত্বের সঙ্গে কথা বলেন।

সর্বাধিক পঠিত

দেশের তরুণদের ভাবনা শুনলেন জাইমা রহমান

আপডেট হয়েছে : ০৮:১৫ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬