ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মহানবী (সা.) কে কটুক্তির অভিযোগে হিন্দু যুবক গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

ফেসবুকে মহানবী হযরত মুহাম্মাদ (সা.) কে নিয়ে কটূক্তির অভিযোগে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিধান রায় (২৫) নামের হিন্দু এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শুক্রবার দুপুরে উপজেলার নেকমরদ ইউনিয়নের পারকুন্ডা গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে ওই এলাকার মলিন চন্দ্র রায়ের ছেলে।

পুলিশ জানায়, বিধান রায় তার ফেসবুক আইডি থেকে মহানবী হযরত মুহাম্মাদ (সা.) কে নিয়ে আপত্তিকর একটি পোস্ট দেয়। পোস্টটি দ্রুত বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে।

রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পাশাপাশি ঘটনার সত্যতা যাচাইয়ে পুলিশ কাজ করছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

মহানবী (সা.) কে কটুক্তির অভিযোগে হিন্দু যুবক গ্রেপ্তার

আপডেট হয়েছে : ০৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬