ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

 নিয়োগ পেলেন নতুন অ্যাটর্নি জেনারেল

বুধবার দুুপুরে আইন মন্ত্রণালয় সূত্র মতে জানা যায়, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচিত সম্পাদক, বাংলাদেশ বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন।

আজই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হতে পারে জানিয়েছেন আইন মন্ত্রণালয়।

এক প্রতিক্রিয়ায় কাজল সাংবাদিকদের বলেছেন, আলহামদুলিল্লাহ। আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পাচ্ছি। আল্লাহর মেহেরবানীতে আমি সবার সহযোগিতা নিয়ে সঠিকভাবে দায়িত্ব পালন করবো, ইনশাআল্লাহ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ছাত্র ব্যারিস্টার কাজল ১৯৯৬ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হন। এছাড়া তিনি কিছুদিন সাংবাদিকতাও করেছেন।

গত ২৭ ডিসেম্বর অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। পরে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে আইনমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য সংরক্ষণ করুন

দুর্গাপূজায় ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে আসছে ‘কাট-পিস’

 নিয়োগ পেলেন নতুন অ্যাটর্নি জেনারেল

আপডেট হয়েছে : ০২:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬