ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৬.৪৪ কোটিতে লাহোর কালান্দার্সে মুস্তাফিজ

  • আপডেট হয়েছে : ০৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • 155

বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই চুক্তির ঘোষণা দেয় লাহোর কালান্দার্স। নিলামের আগেই মুস্তাফিজকে দলে নেওয়ায় ফ্র্যাঞ্চাইজিটি স্পষ্ট করে দিল—বিদেশি পেস আক্রমণে তাদের অন্যতম ভরসা হচ্ছেন বাংলাদেশি এই কাটার মাস্টার।

কালান্দার্সের ফেসবুক পোস্টে লেখা হয়, “আমাদের বাংলাদেশি ভাই মুস্তাফিজুর রহমান—যাকে আমরা ২০১৬ ও ২০১৮ সালে দলে নিয়েছিলাম—এবার সরাসরি চুক্তিতে আবার আমাদের পরিবারের অংশ। একবার কালান্দার, সবসময় কালান্দার।

আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স তাকে ছেড়ে দেওয়ার তিন দিন পর, গত ৬ জানুয়ারি পিএসএলে মুস্তাফিজের খেলার বিষয়টি নিশ্চিত হয়েছিল। তবে তখন কোন দলে তিনি খেলবেন, তা জানানো হয়নি। শেষ পর্যন্ত নিলামের আগেই তাকে নিশ্চিত করে ফেলল লাহোর কালান্দার্স।

পিএসএলে এর আগে দুই দফায় লাহোর কালান্দার্সে ডাক পেলেও একবারই মাঠে নামার সুযোগ হয়েছিল মুস্তাফিজের। ২০১৮ মৌসুমে পাঁচ ম্যাচে ৪ উইকেট নেন তিনি, ওভারপ্রতি রান দেন মাত্র ৬.৪৩।

বর্তমানে পিএসএলের সবচেয়ে সফল দলগুলোর একটি লাহোর কালান্দার্স। তারা সর্বোচ্চ তিনবার শিরোপা জিতেছে এবং বর্তমান চ্যাম্পিয়নও। গত আসরে এই দলের হয়েই বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন ৭ ম্যাচে শিকার করেছিলেন ১৩ উইকেট।

আইপিএলে মুস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ ঘিরে ভারতের রাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠীর চাপের মুখে তাকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য সংরক্ষণ করুন

দুর্গাপূজায় ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে আসছে ‘কাট-পিস’

৬.৪৪ কোটিতে লাহোর কালান্দার্সে মুস্তাফিজ

আপডেট হয়েছে : ০৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬