ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মানবিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য: জামায়াত আমির

  • আপডেট হয়েছে : ০৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • 90

জামায়াতে ইসলামীর আমির ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোটের প্রধান ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা এমন দেশ গড়তে চাই যেখানে ইনসাফ থাকবে, কর্মসংস্থানের সুযোগ থাকবে এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে। আগামীতে এমন মানবিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী প্রচারণার অংশ হিসেবে বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোটের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

ডা. শফিকুর রহমান বলেন, গত ৫৪ বছরে দেশে অনেক নির্বাচন হয়েছে, অনেক ওয়াদা দেওয়া হয়েছে।

কিন্তু বেশিরভাগ ওয়াদা বাস্তবায়ন হয়নি। জুলাই যুদ্ধে যুবকেরা একটি দাবি তুলেছিল, ‘উই ওয়ান্ট জাস্টিস’। সেই দাবি বাস্তবায়নের লক্ষ্যেই আমরা রাজনীতিতে আছি।

তিনি বলেন, আমরা বসন্তের কোকিল নই।অতীতে অনেক জুলুম ও নির্যাতন সহ্য করেও আমরা দেশ ছেড়ে যাইনি, এই মাটি ছেড়ে যাইনি। দুঃখের সময় আপনাদের সঙ্গে ছিলাম, সুখের সময়ও আপনাদের সঙ্গেই থাকব। আমরা জাতিকে পিছিয়ে নিতে চাই না, আমরা জাতিকে এগিয়ে নিতে চাই। আগামী ১২ ফেব্রুয়ারি একটি সুষ্ঠু নির্বাচন আদায় করে নেবে জাতি।

জামায়াত আমির বলেন, এটি কোনো সাধারণ নির্বাচন নয়। এটি নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন। দেড় হাজারের বেশি জুলাই যোদ্ধার রক্তের বিনিময়ে এই নির্বাচন। 

জুলাই যোদ্ধাদের সম্মানে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি টাঙ্গাইলের আটটি আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোট মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং তাদের পক্ষে ভোট চান।

টাঙ্গাইল-৫ সদর আসনের ১১ দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমির আহসান হাবীব মাসুদের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জামায়াতের ঢাকা উত্তরাঞ্চলের সদস্য হযরত মাওলানা দেলোয়ার হোসেন, জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ খলিলুর রহমান মাদানী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য সাইফুল ইসলাম এবং খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক খন্দকার শাহাবুদ্দিন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য সংরক্ষণ করুন

দুর্গাপূজায় ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে আসছে ‘কাট-পিস’

মানবিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য: জামায়াত আমির

আপডেট হয়েছে : ০৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬