ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাসনাত আবদুল্লাহর নির্বাচনি ব্যানারে আগুন

ছবি: সংগৃহীত

সোমবার (২ ফেব্রুয়ারি) উপজেলার বুড়িরপাড়–খাইয়ার সড়কের গাংপাড় এলাকায় কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নির্বাচনি প্রচারে ব্যবহৃত শাপলা কলি প্রতীকের টাঙানো ব্যানারে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন দেয়। এ ঘটনায় এলাকায় রাজনৈতিক অঙ্গনে অস্থিরতার সৃষ্টি হয়েছে।

ঘটনার খবর পেয়ে এনসিপির স্থানীয় নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা দাবি করেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করা ও ভীতিকর পরিবেশ তৈরির উদ্দেশ্যেই এ ধরনের নাশকতা চালানো হচ্ছে। দেবিদ্বার উপজেলা এনসিপির সদস্য মোসলে উদ্দিন জানান, রাতের আঁধারে পরিকল্পিতভাবে ব্যানারটি পুড়িয়ে দেওয়া হয়। আমরা এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ব্যানারে আগুন দেওয়ার বিষয়ে আমরা অবগত হয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সর্বাধিক পঠিত

পারমাণু সম্মেলনে কোনো ঐকমত্য না হওয়ায় হতাশ জাতিসংঘ মহাসচিব

হাসনাত আবদুল্লাহর নির্বাচনি ব্যানারে আগুন

আপডেট হয়েছে : ০৯:২৪ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬