ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দলীয়করণ ও ক্ষমতার কেন্দ্রীকরণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দুর্বল করেছে: আসিফ মাহমুদ

  • অনলাইন ডেক্স
  • আপডেট হয়েছে : ০৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • 115

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দুর্বল হয়ে পড়ায় নাগরিক অধিকার সংকুচিত হয়েছে। যার পরিণতি ছিল একটি ফ্যাসিবাদী কাঠামো। স্বাধীনতার ৫৫ বছর পরও আমরা গণতন্ত্র, সাম্য এবং মানবিক মর্যাদা এবং জনকল্যাণকর একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছি দীর্ঘদিনের দলীয়করণ, ক্ষমতার কেন্দ্রীকরণ ও বিচারহীনতার কারণে। যার দরুণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দুর্বল হয়ে পড়েছে বলে তিনি মন্তব্য করেণ।

শুক্রবার (৩০ নভেম্বর) রাজধানীর গুলশানের লেকশোর গ্র্যান্ড হোটেলের লা ভিতা হলে এনসিপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে এসব কথা বলেন আসিফ মাহমুদ।

তিনি বলেন, গণতন্ত্র এবং ভোটাধিকার থেকে দীর্ঘদিন বাংলাদেশের জনগণ বঞ্চিত হয়ে আসছে। সেই ভোটাধিকারের একটি নতুন সুযোগ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি বিশ্বাস করে মৌলিক ও কাঠামোগত সংস্কার ছাড়া স্থায়ী গণতান্ত্রিক রূপান্তর সম্ভব নয়। সেকেন্ড রিপাবলিক কোনো স্লোগান নয়। এটি একটি জবাবদিহিতামূলক অন্তর্ভুক্তিমূলক ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার।

আসিফ মাহমুদ বলেন, ইশতেহারের মধ্য দিয়ে আগামী পাঁচ বছরে বাস্তবতার ভিত্তিতে যতটুকু বাস্তবায়ন সম্ভব এবং যতটুকু আমরা বাস্তবায়ন করতে পারবো বলে বিশ্বাস করি ততটুকুই দেশের মানুষকে প্রমিস করতে চাই।

তিনি আরো বলেন, আমরা সমাজের বিভিন্ন কমিউনিটির সঙ্গে বসেছি। সবার কথার ভিত্তিতে এই ইশতেহার তৈরি হয়েছে। এনসিপি এবং ১১ দলীয় ঐক্য ক্ষমতায় গেলে এই অঙ্গীকার বাস্তবায়নে আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করব।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য সংরক্ষণ করুন

দুর্গাপূজায় ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে আসছে ‘কাট-পিস’

দলীয়করণ ও ক্ষমতার কেন্দ্রীকরণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দুর্বল করেছে: আসিফ মাহমুদ

আপডেট হয়েছে : ০৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬