ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত নেতা হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ

বৃহস্পতিবার জোহরের নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে শেরপুরে বিএনপি সন্ত্রাসীদের বর্বরোচিত হামলায় শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত।

আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, অ্যাডভোকেট মোয়াযেম হোসাইন হেলাল, ঢাকা-৬ আসনের প্রার্থী ড. আব্দুল মান্নান, ঢাকা-৮ আসনের প্রার্থী ও এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী, ঢাকা-৫ আসনের প্রার্থী কামাল হোসাইন, জামায়াত নেতা কবির আহমেদ প্রমুখ। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।

সমাবেশে মাওলানা আব্দুল হালিম বলেন, ঝিনাইগতাতিতে জামায়াত নেতাকে হত্যােএবং সন্ত্রাসের সঙ্গে জড়িতদের বিচার চাই, কিন্তু আমরা প্রতিশোধ নেব ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে। তিনি বলেন, বিভিন্ন জায়গায় ১১ দলীয় প্রার্থীদের ওপর হামলা হচ্ছে। ঢাকা-৪ আসনে মহিলা নেত্রীর ওপর হামলা হয়েছে।

মাওলানা হালিম বলেন, বিএনপি প্রতিপক্ষ একটি দল, আমরা ১১টি দল। আমাদের শক্তি বেশি। আমাদের বিজয় হবে ইনশাআল্লাহ।

সভাপতির বক্তব্যে ড. হেলাল উদ্দিন বলেন, শেরপুরে জামায়াত নেতা হত্যার ঘটনায় প্রশাসনের ব্যর্থতা প্রমাণিত হয়েছে। অবিলম্বে দলীয় আনুগত্যে থাকা ডিসি-এসপিদের অপসারণ করতে হবে।

ঢাকা-৮ আসনের প্রার্থী ও এনসিপি নেতা নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, হত্যা-সন্ত্রাসের মাস্টারমাইন্ড, গডফাদার তারেক রহমান। তার নির্দেশেই এসব হত্যা-সন্ত্রাস হচ্ছে। এসব সন্ত্রাসী কর্মকাণ্ডে আমাদের থামানো যাবে না। আমরা সবাই ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে তাদের বিরুদ্ধে রায় দিয়ে যথাযথ জবাব দেব।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য সংরক্ষণ করুন

দুর্গাপূজায় ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে আসছে ‘কাট-পিস’

জামায়াত নেতা হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ

আপডেট হয়েছে : ০৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬