ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কোনো বিশেষ দলের পক্ষ হয়ে কাজ করবেনা যুক্তরাষ্ট্র: মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ছবি: bdinsight24

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, যুক্তরাষ্ট্র কোনো বিশেষ দলের পক্ষে নয়, তারা জনগণের পক্ষে। নির্বাচিত যেকোনো সরকারের সঙ্গে আমরা কাজ করতে প্রস্তুত।

এ সময় রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন নিয়ে নিজের গভীর আগ্রহের কথা প্রকাশ করেন। তিনি বলেন, আমি এই নির্বাচনের অপেক্ষায় আছি এবং এর ফলাফল দেখার জন্য মুখিয়ে আছি।

সাক্ষাৎ শেষে প্রধান নির্বাচন কমিশনারের দেওয়া তথ্যে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, নির্বাচন সফলভাবে সম্পন্ন করতে কমিশনের প্রস্তুতি প্রশংসনীয়। তিনি আবারও স্মরণ করিয়ে দেন, জনগণের ম্যান্ডেট পাওয়া প্রতিনিধিদের সঙ্গেই ওয়াশিংটন ভবিষ্যতে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য সংরক্ষণ করুন

দুর্গাপূজায় ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে আসছে ‘কাট-পিস’

কোনো বিশেষ দলের পক্ষ হয়ে কাজ করবেনা যুক্তরাষ্ট্র: মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

আপডেট হয়েছে : ০৩:৫১ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬