ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী ‘Research Fair & Career Festival’ অনুষ্ঠিত।

রোববার সাইন্স এনেক্স ভবন চত্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের উদ্যোগে দিনব্যাপী ‘Research Fair & Career Festival’ অনুষ্ঠিত হয়েছে।

গবেষণা মেলা ও ক্যারিয়ার ফেস্টিভালের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান মেলা আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন মানুষের প্রতিভা ও সৃজনশীলতাকে সম্মান জানায় এবং গবেষকদের মধ্যে কার্যকর নেটওয়ার্কিং তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার সম্পর্ক জোরদার করতে পারলে শিক্ষা ও গবেষণা আরও এগিয়ে যাবে। বিশ্ববিদ্যালয়ে অনেক সীমাবদ্ধতার মধ্যেও চমৎকার গবেষণা হচ্ছে উল্লেখ করে তিনি শিক্ষক-শিক্ষার্থীসহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ গবেষণা মেলা ও ক্যারিয়ার ফেস্টিভ্যালে ঢাকা বিশ্ববিদ্যালয়, ওয়েব সফট বিডি, সেইভ দ্য চিলড্রেন, কারিতাস, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, বিসিএসআইআর, বাংলাদেশ নেভি, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, বিআইডব্লিউটিএ, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, প্ল্যান বাংলাদেশ, বিওআরআই, এসিএফ, ইউএনডিপিসহ মোট ৩২টি শিল্প প্রতিষ্ঠান, গবেষণা সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীরের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী মো. ফজলুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. সানজিদা মুর্শেদ।

সর্বাধিক পঠিত

পারমাণু সম্মেলনে কোনো ঐকমত্য না হওয়ায় হতাশ জাতিসংঘ মহাসচিব

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী ‘Research Fair & Career Festival’ অনুষ্ঠিত।

আপডেট হয়েছে : ০৭:৩০ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬