ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দ্র পাহাড়ায় থাকার আহ্বান রুমিন ফারহানার

  • আপডেট হয়েছে : ০৫:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • 92

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পাচগাঁও গ্রামে নির্বাচনী জনসভার মাধ্যমে তিনি তার প্রচারণা কার্যক্রম শুরু করেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বহু বছর পর ভোটাররা নিজেদের পছন্দের প্রার্থী বেছে নেওয়ার সুযোগ পেয়েছে। সেই সুযোগ হারিয়ে যাবে না।

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগর) আসনে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন স্বতন্ত্র প্রার্থী, বিএনপি’র বহিষ্কৃত সহ আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

কারণ তার পিতা ভাষাসৈনিক অলি আহাদ ১৯৭৩ সালে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত হলেও তাকে কাজ করতে দেওয়া হয়নি।রুমিন ফারহানা ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেউ যেন ভোট চুরি করতে না পারে। তাই প্রত্যেককে তার কেন্দ্রের পাহাড়ায় থাকতে হবে। ভোটারদের একটি ভোটই তাদের এলাকার উন্নয়ন ও ভবিষ্যৎ নিশ্চিত করবে।তিনি আরও বলেন, হাঁস হলো ভাগ্য পরিবর্তন ও নতুন শান্তির প্রতীক। তাই এলাকার উন্নয়ন ও জাগরণের লক্ষ্যে ভোট হবে হাঁস মার্কায়।স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের অবহেলিত জনপদগুলোর উন্নয়নে একটিবার সুযোগ চান। নির্বাচিত হলে তিনি এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ সামগ্রিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবেন এবং প্রয়োজনে সরকারকে বাধ্য করবেন অবহেলিত জনপদগুলোর উন্নয়নের জন্য।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য সংরক্ষণ করুন

দুর্গাপূজায় ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে আসছে ‘কাট-পিস’

কেন্দ্র পাহাড়ায় থাকার আহ্বান রুমিন ফারহানার

আপডেট হয়েছে : ০৫:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬