ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটের জন্য মানুষ মুখিয়ে আছে: প্রেস সচিব

  • আপডেট হয়েছে : ০৫:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • 84

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে মানিকগঞ্জের গড়পাড়া ইমামবাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গত ১৬ বছরে দেশের মানুষ একটি ভালো নির্বাচন দেখার সুযোগ পায়নি। কখনো সকালে ভোট দিতে গিয়ে দেখা গেছে ব্যালট আগেই চুরি হয়ে গেছে, আবার কখনো ভোটারদের সামনে দিয়েই ব্যালট বাক্স নিয়ে যাওয়া হয়েছে। এসব অভিজ্ঞতার কারণেই দেশের মানুষ একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে ভোট দিতে মুখিয়ে আছে।

তিনি বলেন, নির্বাচনকে ঘিরে দেশের মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই। আগামী ১২ ফেব্রুয়ারি একটি ভালো নির্বাচন অনুষ্ঠিত হবে তিনি এসব কথা বলেন। 

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের বিষয়ে শফিকুল আলম বলেন, নয় মাস ধরে সব রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় সংস্কার কমিশনের আলোচনা শেষে এই গণভোটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  গণভোটের গুরুত্ব উপলব্ধি করেই এই দীর্ঘ আলোচনা হয়েছে এবং এর ফলাফল হিসেবে জুলাই সনদ সামনে এসেছে। সেই সনদের পক্ষেই এখন ‘হ্যাঁ’ ভোট দেওয়া হচ্ছে।  

তিনি বলেন, সব রাজনৈতিক দলই ‘হ্যাঁ’ ভোটের পক্ষে মত দিচ্ছে, তবে নিজেদের প্রচারণা নিয়ে হয়তো তারা কিছুটা ব্যস্ত। সরকার দেশের সর্বস্তরের মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে, যাতে সবাই বুঝতে পারেন কেন ‘হ্যাঁ’ ভোট দেওয়া জরুরি।  ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে যেন দেশে আর কোনো স্বৈরাচার ফিরে না আসে, অপশাসনের পুনরাবৃত্তি না ঘটে এবং সাধারণ মানুষের ব্যাংকের টাকা কেউ লুটপাট করতে না পারে— এটাই এর মূল উদ্দেশ্য।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য সংরক্ষণ করুন

দুর্গাপূজায় ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে আসছে ‘কাট-পিস’

ভোটের জন্য মানুষ মুখিয়ে আছে: প্রেস সচিব

আপডেট হয়েছে : ০৫:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬