ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনি সফরে জামায়াত আমির

ফাইল ফটো

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণার অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকায় সফর করবেন দলের আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল ২২ জানুয়ারি ঢাকা মহানগরীর মধ্য দিয়ে বিকেলে মিরপুর ১০ নম্বরে ঢাকা-১৫ আসনে নিজ নির্বাচনি এলাকায় আয়োজিত জনসভায় বক্তব্যের মধ্যে দিয়ে তার এই সফর শুরু হবে।। এছাড়া অন্যান্য নির্বাচনি এলাকায়ও তার গণসংযোগের কথা রয়েছে। পর্যায়ক্রমে ২৩ ও ২৪ জানুয়ারি উত্তরবঙ্গে সফর করবেন জামায়াত আমির।

আরো জানা যায়, ২৩ জানুয়ারি বেলা ২টায় দিনাজপুর জেলা জামায়াত আয়োজিত স্থানীয় গোর-ই-শহীদ ময়দানে, বিকেল ৪টায় ঠাকুরগাঁয়ে এবং সন্ধ্যায় বিভাগীয় শহর রংপুরে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

২৪ জানুয়ারি সকালে তিনি জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ও জুলাই যোদ্ধা আবু সাঈদের কবর জিয়ারত করবেন। ঐ দিন সকালে তিনি গাইবান্ধা জেলার পলাশ বাড়িতে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

আজ প্রতীক বরাদ্দ পাওয়ার মধ্য দিয়ে নির্বাচনি প্রচারে নামার প্রস্তুতি নেবেন প্রার্থীরা। দীর্ঘদিনের প্রতীক্ষার পর আগামীকাল বৃহস্পতিবার থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠে আনুষ্ঠানিক লড়াই শুরু করবেন নির্বাচনী প্রার্থীরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য সংরক্ষণ করুন

দুর্গাপূজায় ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে আসছে ‘কাট-পিস’

নির্বাচনি সফরে জামায়াত আমির

আপডেট হয়েছে : ০৪:৩১ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬