ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন ওয়াক্‌ফ প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (০৭ মে) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় ওয়াক্‌ফ প্রশাসক প্রধানমন্ত্রীর কাছে ওয়াক্‌ফ প্রশাসনের বর্তমান কার্যক্রম এবং দেশের ওয়াক্‌ফ সম্পত্তি ব্যবস্থাপনার সার্বিক চিত্র তুলে ধরেন।

প্রধানমন্ত্রী ওয়াক্‌ফ সম্পত্তির সঠিক রক্ষণাবেক্ষণ এবং এর আয় থেকে জনকল্যাণমূলক কাজের পরিধি আরও বাড়ানোর বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন— ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, শামীম কায়সাল লিংকন এমপি এবং ধর্মসচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ।

সর্বাধিক পঠিত

পারমাণু সম্মেলনে কোনো ঐকমত্য না হওয়ায় হতাশ জাতিসংঘ মহাসচিব

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন ওয়াক্‌ফ প্রশাসক

আপডেট হয়েছে : ১২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬