বাংলা নববর্ষ উপলক্ষ্যে সাতকানিয়া উপজেলার সর্বস্তরের জনসাধারণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক, এম এইচ হজ্ব গ্রূপের সম্মানিত চেয়ারম্যান ও জামায়াত নেতা জনাব মঈনুদ্দীন হাসান।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব, চিরায়ত ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক। নতুন বছরের আগমন আমাদের জীবনে নিয়ে আসুক শান্তি, সমৃদ্ধি ও নতুন সম্ভাবনার দ্বার। নতুন বছরের এই শুভক্ষণে আমরা অতীতের গ্লানি ভুলে একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ সমাজ গঠনের অঙ্গীকার নবায়ন করি।
তিনি আরও উল্লেখ করেন, বৈশাখের চেতনায় উজ্জীবিত হয়ে সমাজে সাম্য, সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধন আরও সুদৃঢ় করা জরুরি।
তিনি বলেন, বর্তমান সময়ে দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নতুন বছরকে সামনে রেখে তিনি একটি দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গঠনের আহ্বান জানান।
মঈনুদ্দীন হাসান সাতকানিয়ার তথা তাঁর নিজ এলাকা ৪নং কাঞ্চনা ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে নিজের অব্যাহত প্রচেষ্টার কথা উল্লেখ করে বলেন, আমি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি এবং আগামীতেও এলাকার উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে আরও গতিশীল ভূমিকা রাখার চেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
শুভেচ্ছা বার্তায় তিনি মহান আল্লাহর কাছে সকলের সুস্বাস্থ্য, সুখ-সমৃদ্ধি ও দেশের শান্তি কামনা করেন এবং নতুন বছর সকলের জীবনে বয়ে আনুক আশা, সম্ভাবনা ও সাফল্যের নতুন দিগন্ত—এই প্রত্যাশা ব্যক্ত করেন।

























