ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‘আগুন’ গানের উন্মোচনে তারকাদের ভিড়, রাজধানীতে গ্ল্যামারাস সন্ধ্যা

রাজধানীর নিউ ইস্কাটনের আরবান স্ট্রিম কমার্শিয়াল কমপ্লেক্সে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বহুল প্রতীক্ষিত গান ‘আগুন’এর প্রেস মিট ও আনুষ্ঠানিক উন্মোচন অনুষ্ঠান।

শনিবার (১১ এপ্রিল ২০২৬) সন্ধ্যা ৬টায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন টেলিভিশন মিডিয়া ও প্রিন্টিং মিডিয়ার সাংবাদিকবৃন্দ, প্রযোজক-পরিচালকসহ শোবিজ অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন অভিনেতা শিশির সর্দার, গায়িকা মেরিন মেরি এবং পরিচালক মামুন আফনান সহ শোবিজ অঙ্গনের তারকারা। তাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

প্রেস মিটে বক্তব্য রাখতে গিয়ে গায়িকা মেরিন মেরি বলেন, ‘আগুন’ গানটি আমার জন্য একটি বিশেষ কাজ। আমরা চেষ্টা করেছি ভিন্নধর্মী কিছু উপস্থাপন করতে, যা দর্শক-শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেবে বলে আমি আশাবাদী।”

অভিনেতা শিশির সর্দার বলেন, “এই গানের ভিডিওতে কাজ করার অভিজ্ঞতা ছিল দারুণ। গল্প, উপস্থাপনা এবং টিমওয়ার্ক—সব মিলিয়ে এটি একটি পূর্ণাঙ্গ প্রজেক্ট, যা দর্শকদের ভালো লাগবে।”

পরিচালক মামুন আফনান তার বক্তব্যে বলেন, “বর্তমান সময়ের দর্শকদের রুচি বিবেচনায় রেখে আমরা ‘আগুন’ নির্মাণ করেছি। নতুনত্ব ও মানসম্মত ভিজ্যুয়াল উপস্থাপনার মাধ্যমে আমরা ভিন্ন কিছু দিতে চেয়েছি।”

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা গানটির সুর, সংগীতায়োজন এবং চিত্রায়ণের প্রশংসা করেন। আয়োজকরা জানান, গানটি ইতোমধ্যে গায়িকা মেরিন মেরির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে (www.youtube.com/@MerinMeriOfficial) মুক্তি পেয়েছে। তবে খুব শিগগিরই গানটি বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাবে এবং ইতোমধ্যে এটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

সার্বিকভাবে, সুশৃঙ্খল ও আড়ম্বরপূর্ণ এই আয়োজন দেশীয় সংগীতাঙ্গনে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নতুন গান ‘আগুন’এর এই জমকালো যাত্রা ভবিষ্যতে বড় সাফল্যের ইঙ্গিত বহন করছে।

আপডেট হয়েছে : ০৮:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬