ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল জনগণের স্বার্থবিরোধী: শিশির মনির

শনিবার জাতীয় প্রেসক্লাবে নেক্সাস ফর ডিফেন্স এন্ড জাস্টিস আয়োজিত ‘জুলাই সনদ বাস্তবায়ন শীর্ষক’ গোলটেবিল বৈঠকে সিনিয়র আইনজীবী শিশির মনির বলেছেন, কেনো সংস্কার প্রক্রিয়া থেকে বিএনপি দূরে সরে আসছে তা আমাদের বোধগম্য নয়। তারা যেসব গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করছে তা জনগণের স্বার্থবিরোধী।

তিনি বলেন, গণভোটের মাধ্যমে জনগণ তাদের ঐতিহাসিক রায় দিয়েছেন। সেই রায় নিয়ে প্রতারণা করার কোনো সুযোগ নেই। তাছাড়া সব কিছু অটোমেটিক ল্যাপস হয়ে যাবে, শুধু আপনারাই (বিএনপি) থাকবেন, আর জনগণ বসে বসে দেখবে তা এই দেশে আর হবে না।’

শিশির মনির বলেন, কোনো সরকারি বা সাংবিধানিক প্রতিষ্ঠান যদি তাদের অডিট রিপোর্ট তাদের ওয়েবসাইটে জনগনের জন্য প্রকাশ করে সরকারের এখানে আপত্তি থাকার কি কারণ থাকতে পারে? সুপ্রিম কোর্টে কি পরিমাণ টাকা খরচ হচ্ছে জনগণ জানতে চায়; ইলেকশনে কি পরিমাণ টাকা খরচ হচ্ছে জনগণ জানতে চায়। কিন্তু এসব অধ্যাদেশকে তারা বলেছে অটোমেটিক ল্যাপস হয়ে যাবে। কিন্তু সব কিছু বাতিল হয়ে যাবে আর জনগণ বসে বসে দেখবে তা আর হবে না

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য সংরক্ষণ করুন

দুর্গাপূজায় ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে আসছে ‘কাট-পিস’

গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল জনগণের স্বার্থবিরোধী: শিশির মনির

আপডেট হয়েছে : ০৯:২৬ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬