ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাফজয়ী অনূর্ধ্ব-২০ দলকে অভিনন্দন জানালেন বিরোধীদলীয় নেতা

ফাইল ছবি

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়লাভ করেছে বাংলাদেশ দল। এ উপলক্ষে দেশের অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে এক শুভেচ্ছা বার্তা দিয়েছেন।

গত শুক্রবার (৩ এপ্রিল) মালদ্বীপের জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে শক্তিশালী ভারতকে ৪-৩ গোলে টাইব্রেকারে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

এই ঐতিহাসিক বিজয়ে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল তাদের অসাধারণ দক্ষতা, আত্মবিশ্বাস এবং দলগত ঐক্যের মাধ্যমে ভারতের বিপক্ষে জয়ের দৃষ্টান্ত স্থাপন করেছে। এই সাফল্য দেশের তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা আরও সুদৃঢ় করবে। ভবিষ্যতে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল এ সাফল্যের ধারা অব্যাহত রেখে আরও গৌরব ও সুনাম বয়ে আনবে।

ডা. শফিকুর রহমান বাংলাদেশের ফুটবল দলের এই বিজয়কে জাতির জন্য একটি গৌরবজনক অর্জন হিসেবে অভিহিত করেছেন এবং দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

সর্বাধিক পঠিত

পারমাণু সম্মেলনে কোনো ঐকমত্য না হওয়ায় হতাশ জাতিসংঘ মহাসচিব

সাফজয়ী অনূর্ধ্ব-২০ দলকে অভিনন্দন জানালেন বিরোধীদলীয় নেতা

আপডেট হয়েছে : ০২:৫৬ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬