ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সংগঠক নীতিদত্ত চাকমা নিহত হয়েছেন।

ইউপিডিএফ সংগঠক নিহত নীতিদত্ত চাকমা

খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ গণতান্ত্রিক দলের সংগঠক নীতিদত্ত চাকমা নিহত হয়েছেন।

আজ শুক্রবার সকাল ৮টার দিকে পানছড়ি উপজেলার সুতাকর্মপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমরজ্যোতি চাকমা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঘটনার জন্য তাদের রাজনৈতিক প্রতিপক্ষ দল ইউপিডিএফকে দায়ী করেন।

জানা যায়, নীতিদত্ত চাকমা ওই সময় সুতাকর্মা পাড়ার একটি দোকানে বসে ছিলেন। অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা এসে তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। ঘটনার পর তাকে উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সদর হাসপাতালের চিকিৎসক ডা. জয়া ত্রিপুরা জানান, তাকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু ঘটে। নিহতের পেটে গুলির চিহ্ন রয়েছে।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত নজরদারি জোরদার করা হয়েছে।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফেরদৌস ওয়াহিদ জানিয়েছেন, মরদেহ বর্তমানে খাগড়াছড়ির একটি হাসপাতালে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তা স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর কেন্দ্রীয় সভাপতি সমীরণ চাকমা তাৎক্ষণিক কোনো মন্তব্য না করলেও শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হবে বলে জানা গেছে।

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সংগঠক নীতিদত্ত চাকমা নিহত হয়েছেন।

আপডেট হয়েছে : ০৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬