পবিত্র ঈদুল ফিতরে নগর জীবনের ব্যস্ততা পেছনে ফেলে নিজ গ্রামের টানে ছুটে গেলেন অনলাইন সংবাদমাধ্যম Bdinsight24.com-এর সম্মানিত প্রকাশক এম সাহেদ চৌধুরী। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা গ্রামে তিনি ঈদ শুভেচ্ছা বিনিময়ে সময় পার করছেন। আনন্দ ভাগাভাগি করেছেন আপনজন, পাড়া-প্রতিবেশী, শৈশবের সময় পার করা সহপাঠী, ভাই-ভাতিজাদের সঙ্গে। যেন ভালোবাসা, হাসি আর আন্তরিকতার এক অনন্য মুহূর্ত।
সকাল ৯ টা বাজে গোলজান পাড়া জামে মসজিদে ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে দিনের সূচনা হলেও, প্রকৃত আনন্দ ছড়িয়ে পড়ে নামাজ পরবর্তী সময়ে আনন্দঘন এক মিলনমেলায়। দীর্ঘদিন পর একত্রিত হওয়া পাড়ার নবীন – প্রবীণ সকলের মাঝে সৃষ্টি হয় এক হৃদয়ছোঁয়া আবহ। মহল্লার মুরব্বি, বন্ধু, ভাই – ভাতিজা সবার সাথে গল্প আর স্মৃতিচারণে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো পরিবেশ।
এ সময় এম সাহেদ চৌধুরী বলেন,“ঈদ শুধু উৎসব নয়, এটি সম্পর্ককে আরও দৃঢ় করার একটি বিশেষ উপলক্ষ। গ্রামের এই নির্মল পরিবেশে পরিবার পরিজন , পাড়া প্রতিবেশী সবার সঙ্গে সময় কাটানো সত্যিই অনন্য এক অনুভূতি।”
এদিকে, কাঞ্চনা উন্মুক্ত পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল করিম প্রকাশকের এই ঈদ উদযাপনকে সাধুবাদ জানিয়ে বলেন, “গ্রামের সন্তানরা যখন শিকড়ে ফিরে আসে, তখন শুধু পরিবার নয়, পুরো সমাজই উপকৃত হয়। এমন উদযাপন নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।”
ঈদের এই আনন্দঘন আয়োজনে গোলজান পাড়া স্বপ্ন চূড়া সংঘের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যকরী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। পাশাপাশি এলাকার আরও বেশ কয়েকটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা প্রকাশকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
প্রকাশক সাহেদ চৌধুরীর আগমনে গ্রামজুড়ে সৃষ্টি হয় উৎসবের আমেজ। স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় এবং আন্তরিকতায় ভরপুর এই আয়োজন গ্রামীণ সম্প্রীতি ও বন্ধনের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ও পেশাগত ব্যস্ততার মাঝেও এলাকার প্রতি এমন টান এবং শিকড়ের প্রতি ভালোবাসা স্থানীয় মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।
ঈদের এই আনন্দঘন মুহূর্তগুলো শুধু একটি মিলনমেলাই নয়, বরং ভালোবাসা, সম্প্রীতি ও ঐতিহ্যের এক জীবন্ত প্রতিচ্ছবি।






















