ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জনসম্পৃক্ত কর্মকাণ্ডে তৎপর জামায়াতে ইসলামী

রমজান ও ঈদুল ফিতরকে ঘিরে বেশ কিছুদিন ধরে অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করছেন দলীয় এমপি এবং পরাজিত প্রার্থীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা। বিতরণ করা হচ্ছে নানা ঈদ উপহারও। বিশেষ করে অসহায় শিশুদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করছেন জামায়াত নেতারা। দেশজুড বাংলাদেশ জামায়াতে ইসলামীর এধরনের জনসম্পৃক্ত ও সেবামূলক কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে ভূয়সি প্রশংসা পাচ্ছে।

এ বিষয়ে ঢাকা-৬ আসনের পরাজিত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান বলেন, আমরা পরাজিত হলেও নির্বাচনি এলাকার মানুষের পাশেই আছি। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ওয়ার্ডে ওয়ার্ডে অসহায় মানুষের মধ্যে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হচ্ছে।

এদিকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে টার্গেট করে সিটি করপোরেশন, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ব্যাপক সেবামূলক কাজ চালিয়ে যাচ্ছেন জামায়াতের সম্ভাব্য প্রার্থীরা। তারা সংশ্লিষ্ট এলাকার সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের দাবি জানাচ্ছেন। যেগুলো দলীয়ভাবে সম্ভব-তা সমাধানের চেষ্টা করা হচ্ছে। একইসঙ্গে এসব এলাকার অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে নানা সহায়তামূলক কর্মসূচি চালানো হচ্ছে। ইফতার মাহফিলসহ দলীয় বিভিন্ন কর্মসূচির মাধ্যমেও এলাকায় কর্ম তৎপরতা অব্যাহত রেখেছেন জামায়াতের নেতারা।

এর আগে পবিত্র রমজানেও দরিদ্র মানুষের মধ্যে নানা খাদ্য সহায়তা করা হয়েছে।

জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের পরাজিত প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর জামায়াতের প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার গত নির্বাচনের পর থেকেই এলাকায় সর্বস্তরের মানুষের সঙ্গে যোগাযোগ রাখছেন। রমজানে বিভিন্ন এলাকায় তিনি ইফতার মাহফিলে অংশ নিয়েছেন। এছাড়া অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করছেন।

এ সময় আতাউর রহমান সরকার তাকে ভোট দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনে আমি বিজয়ী হতে না পারলেও আপনাদের পাশে আছি ইনশাল্লাহ।

জামায়াতের নব নির্বাচিত সংসদ সদস্যরাও তাদের নির্বাচনি এলাকায় সরকারি বরাদ্দের পাশাপাশি দলীয়ভাবে সেবা ও সহযোগিতামূলক কাজ চালাচ্ছেন। গতকাল মঙ্গলবার বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান তার নির্বাচনি ঢাকা-১৫ আসনের বিভিন্ন এলাকায় অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

একইদিনে ফার্মগেট এলাকায় ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। একইভাবে ঢাকা-১৪, ঢাকা-১৬, ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের জামায়াতের সংসদ সদস্যরা ব্যাপক সেবামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল জানান, তারা সরকারিভাবে যে অর্থ ও কাপড় বরাদ্দ পেয়েছেন তারা নিয়মানুযায়ী এলাকার দরিদ্র মানুষের মধ্যে বণ্টন করা হবে। একইসঙ্গে দলীয়ভাবেও তিনি তার এলাকায় নানা সহায়তা ও সেবামূলক কাজ করে যাচ্ছেন বলে জানান।

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে টার্গেট করে ঢাকা মহানগর উত্তর এলাকায় ব্যাপক সেবামূলক কাজ করছেন সম্ভাব্য মেয়র প্রার্থী ও মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। একইসঙ্গে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরাও নানা তৎপরতা চালাচ্ছেন। ইতোমধ্যে সেলিম উদ্দিন অসহায় শিশু ও সাধারণ মানুষের নিয়ে ‘ইচ্ছা পূরণ’ কর্মসূচির মাধ্যমে সংশ্লিষ্টদের চাহিদা অনুযায়ী কেনাকাটার সুযোগ দিয়ে কর্মসূচি উদ্বোধন করেছেন। বিভিন্ন এলাকায় তিনি ইফতার, খাদ্য ও ঈদের কাপড় বিতরণ করছেন।

আপডেট হয়েছে : ০৩:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬