ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিজ পেশায় ফিরলেন ড. ইউনূস

রোববার সকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন শেষে প্রায় ১৮ মাস পর মিরপুরের টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টারে নিজ কর্মস্থলে ফিরলেন নোবেল শান্তি বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তার দীর্ঘদিনের সহকর্মীরা উষ্ণ অভ্যর্থনা জানান।

মুহাম্মদ ইউনূসের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

পোস্টে আরো জানানো হয়- ইউনূস সেন্টারে পৌঁছে তিনি গ্রামীণ সংগঠনগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন। দায়িত্ব পালনের বিরতির পর বিভিন্ন কার্যক্রম পুনরায় শুরু এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সেখানে আলোচনা হয় বলে জানা গেছে।

দপ্তরে ফেরার পরপরই প্রফেসর ইউনূস গ্রামীণ পরিবারের বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এবং ইউনূস সেন্টারের উপদেষ্টাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন।

সর্বাধিক পঠিত

পারমাণু সম্মেলনে কোনো ঐকমত্য না হওয়ায় হতাশ জাতিসংঘ মহাসচিব

নিজ পেশায় ফিরলেন ড. ইউনূস

আপডেট হয়েছে : ০৫:০২ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬