ঢাকা , রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় বাণিজ্যমন্ত্রীর

শনিবার (২১ ফেব্রুয়ারি) এক টেবিলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ জামায়াতে ইসলাম, এনসিপি ও অন্য রাজনৈতিক দল নিয়ে ইফতার করলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বানিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

এসময় সবাইকে সাথে নিয়ে সিলেটকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেছেন, সিলেটের রাজনৈতিক সম্প্রীতি আমাদের ঐতিহ্য। এই সম্প্রীতি লালন ও ধারণ করে আমরা দল-মত নির্বিশেষে আধুনিক সিলেট গড়তে কাজ করবো। সিলেটের উন্নয়ন কোনো ব্যক্তি বিশেষের জন্য নয়, বরং এই অঞ্চলের সামগ্রিক কল্যাণের জন্য।

রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।

মন্ত্রী তার বক্তব্যে সিলেটের অবকাঠামোগত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, নির্বাচনের সময় আমরা যে নির্বাচনি ইশতেহার ও উন্নয়ন পরিকল্পনা আপনাদের সামনে তুলে ধরেছি, আগামী পাঁচ বছরে তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে।

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জমিয়তে উলামার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট জেলা জামায়াতের সেক্রেটারী জেনারেল মোহাম্মদ শাহজাহান, খেলাফত মজলিস মহানগরের সভাপতি তাজুল ইসলাম, এনসিপি সিলেট মহানগরের আহবায়ক এডভোকেট আফজল হোসেন, মহানগর জামায়াতের নায়বে আমীর নুরুল ইসলাম বাবুল।

এ সময় ইফতারের পূর্বে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সর্বাধিক পঠিত

সিলেটকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় বাণিজ্যমন্ত্রীর

আপডেট হয়েছে : ০৪:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬