ঢাকা , রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

২০২৬-২০২৮ কার্যকালের জন্য জামায়াতে ইসলামীর নতুন কেন্দ্রীয় কমিটি

শুক্রবার সকালে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার এক ভার্চুয়ালি বৈঠক সম্মানিত আমীরে জামায়াত ও জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সকাল ৯টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এ বৈঠকে নায়েবে আমীরগণ, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলগণ স্বশরীরে অংশগ্রহণ করেন এবং কেন্দ্রীয় মজলিসে শূরার (পুরুষ ও মহিলা) সদস্যবৃন্দ ভার্চুয়ালি যুক্ত হন।

বৈঠকে আমীরে জামায়াত কেন্দ্রীয় মজলিসে শূরার সাথে পরামর্শ করে ২০২৬-২০২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় দায়িত্বশীল নির্বাচিত করেন ও তাদের শপথ পরিচালনা করেন।

বৈঠকে জামায়াত আমির কেন্দ্রীয় মজলিসে শূরার সঙ্গে পরামর্শ করে ২০২৬-২০২৮ কার্যকালের জন্য চারজনকে নায়েবে আমির নির্বাচিত করা হয়। তারা হলেন এটিএম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান, ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং মাওলানা আনম শামসুল ইসলাম।

সেক্রেটারি জেনারেল হয়েছেন মিয়া গোলাম পরওয়ার। সহকারী সেক্রেটারি জেনারেলরা হলেন মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, মাওলানা মুহাম্মাদ শাহজাহান এবং অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

২০২৬-২০২৮ কার্যকালের জন্য ২১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। সদস্যরা হলেন এটিএম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান, ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, মিয়া গোলাম পরওয়ার, মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল, মাওলানা মোহাম্মদ শাহজাহান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, আবদুর রব, সাইফুল আলম খান মিলন, অধ্যক্ষ মো. শাহাবুদ্দীন, অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, মো. মোবারক হোসাইন, মো. নূরুল ইসলাম বুলবুল, মোহাম্মদ সেলিম উদ্দিন, ড. শফিকুল ইসলাম মাসুদ, ড. মোহাম্মাদ রেজাউল করিম।

২০২৬-২০২৮ কার্যকালের জন্য ৮৮ সদস্যের কেন্দ্রীয় কর্মপরিষদ গঠন করা হয়। তাদের মধ্যে নারী সদস্য রয়েছেন ২১ জন।

কেন্দ্রীয় মজলিসে শূরায় জাতীয় পর্যায়ে সদস্য নির্বাচিত হয়েছেন ৫৯ জন। তাদের মধ্যে নারী সদস্য রয়েছেন ১৭ জন।

৫ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন প্রধান নির্বাচন কমিশনার মাওলানা এটিএম মা’ছুম; নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল, আবদুর রব, মোবারক হোসাইন ও মাওলানা আ ফ ম আবদুস সাত্তার।

সারাদেশে ১৪টি অঞ্চলে পরিচালক মনোনীত করা হয়েছে। মনোনীতরা হলেন রংপুর-দিনাজপুর অঞ্চল: মাওলানা আবদুল হালিম, বগুড়া অঞ্চল: এটিএম আজহারুল ইসলাম, রাজশাহী অঞ্চল: মাওলানা রফিকুল ইসলাম খান, কুষ্টিয়া-যশোর অঞ্চল: মোবারক হোসাইন, খুলনা অঞ্চল: অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ, বরিশাল অঞ্চল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, ময়মনসিংহ অঞ্চল: অধ্যক্ষ মো. শাহাবুদ্দীন, ঢাকা মহানগরী অঞ্চল: মিয়া গোলাম পরওয়ার, ঢাকা উত্তর অঞ্চল সাইফুল আলম খান মিলন, ঢাকা দক্ষিণ অঞ্চল: আবদুর রব, ফরিদপুর অঞ্চল: ড. হামিদুর রহমান আযাদ সাবেক, সিলেট অঞ্চল: অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কুমিল্লা-নোয়াখালী অঞ্চল: মাওলানা এটিএম মা’ছুম, চট্টগ্রাম অঞ্চল: মাওলানা মুহাম্মাদ শাহজাহান।

উল্লেখ্য, এর আগে রুকনদের গোপন ভোটের ভিত্তিতে গত বছরের ১ নভেম্বর ডা. শফিকুর রহমানকে তৃতীয়বারের মত আমির নির্বাচিত করা হয়। পরে তিনি শপথ গ্রহণ করেন। সে সময় মজলিসে শূরার মতামত নিয়ে শুধু এটিএম আজহারকে নায়েবে আমির নির্বাচিত ও শপথ পড়ানো হয়।

সর্বাধিক পঠিত

২০২৬-২০২৮ কার্যকালের জন্য জামায়াতে ইসলামীর নতুন কেন্দ্রীয় কমিটি

আপডেট হয়েছে : ০৩:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬