ঢাকা , সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হাদি হত্যার ঘটনা তদন্তে জাতিসংঘ

ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরকে যত দ্রুত সম্ভব শহীদ শরীফ ওসমান হাদির হত্যার ঘটনার তদন্ত পরিচালনার জন্য প্রস্তাব দেওয়া হবে এবং সরকার ইতোমধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে শহীদ ওসমান হাদি হত্যার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে জাতিসংঘের মাধ্যমে তদন্ত কার্যক্রম বাস্তবায়নের দাবি জানায় ইনকিলাব মঞ্চ ও হাদির পরিবারের সদস্যরা। এ দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে তারা। অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন শহীদ ওসমান হাদির স্ত্রী, ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ফাতিমা তাসনিম জুমাসহ সংগঠনের অন্য সদস্যরা।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, সরকার ইতোমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরকে যত দ্রুত সম্ভব হাদি হত্যার ঘটনার তদন্ত পরিচালনার জন্য প্রস্তাব দেওয়া হবে। অন্তর্বর্তী সরকার এ মামলায় পূর্ণ ন্যায়বিচার নিশ্চিত করার অঙ্গীকারে অটল রয়েছে এবং এ ধরনের যেকোনো তদন্তে সব ধরনের সহযোগিতা প্রদান করবে।

সর্বাধিক পঠিত

হাদি হত্যার ঘটনা তদন্তে জাতিসংঘ

আপডেট হয়েছে : ০২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬