ঢাকা , রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আইয়ুব বাচ্চু ও ববিতাসহ একুশে পদক পাচ্ছেন ১০ জন

  • আপডেট হয়েছে : ০৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • 30

 কিংবদন্তি শিল্পী প্রয়াত আইয়ুব বাচ্চু ও দেশবরেণ্য অভিনয়শিল্পী ফরিদা আক্তার ববিতাসহ ১০ জন এ বছরের একুশে পদক পাচ্ছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।

প্রেস সচিব বলেন, চলচ্চিত্রের জন্য অভিনেত্রী ববিতা, চারুকলায় প্রফেসর ড. মোহাম্মদ আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সংগীতের আইয়ুব বাচ্চু, ব্যান্ড মিউজিকে ওয়ারফেজ, নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় প্রফেসর মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার জস এবং নৃত্যে অর্থী আহমেদ।

এর আগে গত বছরের জুলাইয়ের শেষ দিকে একুশে পদক ২০২৬-এর জন্য মনোনয়ন আহ্বান করে সরকার। একই বছরের ৩০ অক্টোবরের মধ্যে মনোনয়ন জমা দেয়ার আহ্বান জানানো হয়।

গত বছরের ২৯ জুলাই তথ্য অধিদপ্তর এক তথ্য বিবরণীতে জানায়, সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থা, সব মন্ত্রণালয় ও বিভাগ, পাবলিক বিশ্ববিদ্যালয়, জেলা প্রশাসক এবং একুশে ও স্বাধীনতা পদকে ভূষিত ব্যক্তিদের কাছ থেকে মনোনয়ন প্রস্তাব পাঠাতে অনুরোধ জানানো হয়েছে।

বিবরণীতে আরও বলা হয়, প্রতি বছরের মতো ২০২৬ সালেও সরকার ভাষা আন্দোলন, শিল্পকলা (সংগীত, নৃত্য, অভিনয়, চারুকলা ইত্যাদি), মুক্তিযুদ্ধ, সাংবাদিকতা, গবেষণা, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, অর্থনীতি, সমাজসেবা, রাজনীতি, ভাষা ও সাহিত্যসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা ব্যক্তি (জীবিত বা মৃত), গোষ্ঠী, প্রতিষ্ঠান ও সংস্থাকে একুশে পদকে ভূষিত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

সর্বাধিক পঠিত

আইয়ুব বাচ্চু ও ববিতাসহ একুশে পদক পাচ্ছেন ১০ জন

আপডেট হয়েছে : ০৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬