ঢাকা , রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শান্তির জন্য জুলুম করা যাবে না: সারজিস আলম

  • আপডেট হয়েছে : ০৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • 31

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেষ পর্যায়ের প্রচারণায় সরগরম হয়ে উঠেছে পঞ্চগড়ের রাজনৈতিক মাঠ। ভোটের প্রচারণার আর মাত্র ছয় দিন বাকি থাকায় পঞ্চগড়-১ (পঞ্চগড়, তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলা) ও পঞ্চগড়-২ (বোদা ও দেবীগঞ্জ উপজেলা) আসনে বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা দফায় দফায় গণসংযোগ ও সভা-সমাবেশে ব্যস্ত সময় পার করছেন।

এর ধারাবাহিকতায় পঞ্চগড়-১ আসনের ১১ দলীয় জোটের শাপলা কলির প্রার্থী এবং এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম তার নির্বাচনী এলাকার বিভিন্ন গ্রাম ঘুরে ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন। প্রচারণার ১৬তম দিনে বুধবার (৪ ফেব্রুয়ারি) তিনি তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।ভোটারদের উদ্দেশে তিনি আরও বলেন, গত দেড় বছরে একটি দলের কিছু নেতাকর্মী শান্তি ও ইনসাফের পরিপন্থী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। আমরা জুলাই অভ্যুত্থানে লড়াই করা সংগ্রামী জনতা।দু-চারজন চাঁদাবাজকে ভয় পাওয়ার সময় এখন নয়। যারা মানুষের ওপর জুলুম ও মামলা–বাণিজ্য করেছে, তারা আমাদের নেতা হতে পারে না।

তিনি আরও সতর্ক করেন, যারা ক্ষমতায় না এসেই মানুষের ওপর নির্যাতন চালাচ্ছে, তারা ক্ষমতায় গেলে মানুষকে মানুষ হিসেবে দেখবে না। তাই ভবিষ্যতে এমন ব্যক্তিদের বয়কট করার আহ্বান জানাই।

একই আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরও ব্যাপক প্রচারণা চলছে। তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রত্যন্ত গ্রামে গ্রামে গিয়ে সাধারণ মানুষের কথা শুনছেন এবং উঠান বৈঠক, গণসংযোগ ও সভা-সমাবেশে অংশ নিচ্ছেন। পাশাপাশি দিচ্ছেন নানান প্রতিশ্রুতি।

সর্বাধিক পঠিত

শান্তির জন্য জুলুম করা যাবে না: সারজিস আলম

আপডেট হয়েছে : ০৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬