ঢাকা , রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রাজার ছেলে রাজা হবে- এই রাজনীতি আমরা চাই না: ডা.শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াত ইসলামির ডা. শফিকুর রহমান বলেন, রাজার ছেলে রাজা হবে- এই রাজনীতি আমরা চাই না। মেধাবীদের এগিয়ে আসার সুযোগ দিতে হবে। আমরা একটি ইনসাফপূর্ণ ও মানবিক বাংলাদেশ গড়তে চাই।

সোমবার (২ ফেব্রুয়ারি) কক্সবাজার শহরের বাহারছড়া বীর মুক্তিযোদ্ধা চত্বরে ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই নির্বাচন আগের কোনো নির্বাচনের মতো নয়। ডাকসু থেকে জকসু পর্যন্ত তরুণ সমাজ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে- তারা আর বস্তাপচা ও পুরোনো রাজনীতির সঙ্গে নেই। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন হলো জুলাই বিপ্লবের স্বপ্ন বাস্তবায়নের নির্বাচন।

তিনি বলেন, কক্সবাজার কেন সিঙ্গাপুর হতে পারল না? ব্যাংক ডাকাতদের কারণেই কক্সবাজার পিছিয়ে পড়েছে। পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনা হবে। পর্যটনের অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে কক্সবাজারকে আধুনিক পর্যটন নগরীতে রূপান্তর করা হবে। এখানে একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে।

ডা. শফিকুর রহমান বলেন, বগলে ঋণখেলাপি রেখে কখনোই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব নয়। প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা হবেন জনগণের সেবক। শহিদ আবু সাঈদ, শহিদ ওয়াসিম ও শহিদ ওসমান হাদির খুনিদের কোনো ছাড় দেয়া হবে না। তবে কেউ অনুতপ্ত হয়ে মূলধারায় ফিরতে চাইলে তাকে সুযোগ দেয়া হবে।

সর্বাধিক পঠিত

রাজার ছেলে রাজা হবে- এই রাজনীতি আমরা চাই না: ডা.শফিকুর রহমান

আপডেট হয়েছে : ০৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬