ঢাকা , সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদাবাজি-দুর্নীতি থেকে বাঁচার কার্ড দিন:  মজিবুর রহমান মঞ্জু

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান ও ফেনী-২ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ফ্যামিলি কার্ড, বয়স্কভাতা—এসব রাষ্ট্রের দায়িত্ব। এগুলো কোনো রাজনৈতিক দলের কাজ হতে পারে না। ‘ফ্যামিলি কার্ড না দিয়ে চাঁদাবাজি থেকে বাঁচার একটা কার্ড দেন। যেন চাঁদাবাজ আসলে পকেট থেকে বের করে দেখাতে পারি—তারেক জিয়ার একটা কার্ড আছে।’

শুক্রবার (৩০ জানুয়ারি) ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ১১ দলীয় জোটের নির্বাচনি জনসমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘গুম, খুন, ইভটিজিং ও নারী নির্যাতন থেকে বাঁচতে একটা কার্ড দেন। এতে সকলে খুশি হবে এবং নিরাপদে থাকবে। আমরা ক্ষমতাসীনদের কাছ থেকে নিরাপত্তার কার্ড চাই।’ তিনি আরো বলেন, চাঁদাবাজি, জুলুম ও দুর্নীতি থেকে বাঁচার জন্য কার্ড চাই।

বিএনপিকে উদ্দেশ্য করে মঞ্জু বলেন, জুলাইয়ে সবাই দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলন করেছে। এখনও রক্তের দাগ শুকায়নি, অনেক লাশের পরিচয়ও শনাক্ত হয়নি। এর মধ্যেই একটি বড় দল নির্বাচন চেয়ে বসেছে বলে অভিযোগ করেন তিনি। আরো কিছু সময় দিয়ে শহীদদের হত্যার বিচার ও প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দেওয়া যেত, যাতে দেশে আবার ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে। তিনি আরো বলেন, নির্বাচন শুরু হওয়ার পর বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচন ভণ্ডুল করতে একটি পক্ষ উঠে পড়ে লেগেছে।এ সময় তিনি বলেন, একজন হেলিকপ্টারে দিল্লি পালিয়ে গেছেন, কিন্তু দ্বিতীয়বার সেই সুযোগ পাবেন না।’

সর্বাধিক পঠিত

চাঁদাবাজি-দুর্নীতি থেকে বাঁচার কার্ড দিন:  মজিবুর রহমান মঞ্জু

আপডেট হয়েছে : ০৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬