বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ভোটকেন্দ্র ও কক্ষের চূড়ান্ত তালিকা প্রকাশ করেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটে সারাদেশে মোট ৪২ হাজার ৭৬৬টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রে ভোটারদের জন্য থাকবে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ। এই ভোটকক্ষ পরিচালনায় প্রিজাইডিং ও পোলিং অফিসার মিলিয়ে মোট ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন ভোটগ্রহণকারী কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।
নির্বাচন কমিশন সচিব জানান, সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য প্রিজাইডিং অফিসার ৪২ হাজার ৭৭৯ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন, পোলিং অফিসার ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন জনবল নিয়োগ দেওয়া হয়েছে।





















