ঢাকা , রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সূচকের উত্থানে চলছে লেনদেন

  • আপডেট হয়েছে : ০২:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • 34

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৮ জানুয়ারি) সূচকের উত্থানের মধ্য দিয়ে চলছে লেনদেন। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৩৪ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৯৩ পয়েন্টে।

শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৭ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ৮ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯২১ পয়েন্টে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১২৮ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৩৯ টির, কমেছে ৫৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৫ টি কোম্পানির শেয়ারদর।

সর্বাধিক পঠিত

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত হবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী

সূচকের উত্থানে চলছে লেনদেন

আপডেট হয়েছে : ০২:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬