ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে সরকারের অঙ্গীকারের বাস্তবায়ন চায় টিআইবি

সোমবার সকালে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবির প্রধান কার্যালয়ে সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সংস্কার ও বিচার বিভাগ, দুদক ও স্বাধীন মানবাধিকার কমিশন গঠন নিয়ে সরকার যে অঙ্গীকার করেছে, তার বাস্তবায়ন দেখতে চায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘গত এক মাসেও দুদকে চেয়ারম্যান পদায়ন করা হয়নি। কমিশন কার্যকর না থাকলে মামলা হবে কি হবে না, তদন্ত হবে কি হবে না, তা নিয়ে সংশয় থাকে। আগেও দুদক কার্যকর ছিল না, এটা আমরা বলেছি।’

তিনি বলেন, ‘অতীতে শাসন ব্যবস্থায় আমরা ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি দেখেছি। বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে সরকারের স্বদিচ্ছা রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। যদিও কয়েক দিন আগে সরকারি দলের মহাসচিব বলেছেন, আমরা জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করব। আমরা সরকারের এই অঙ্গীকারের বাস্তবায়ন দেখতে চাই।

সংবাদ সম্মেলনে এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন— টিআইবির উপদেষ্টা ড. সুমাইয়া খায়ের, পরিচালক (আউটরিচ ও কমিনিউকেশন) মুহাম্মদ তৌহিদুল ইসলাম, পরিচালক (রিসার্চ অ্যান্ড পলেসি) মো. বদিউজ্জামান প্রমুখ।

আপডেট হয়েছে : ০৫:২১ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬