চট্টগ্রামের সাতকানিয়ায় একটি পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউনিয়ন নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া একটি মামলাকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিযোগ তুলেছে দলটি ও স্থানীয় জনসাধরণ। মামলার পেছনে ‘উচ্চ মহলের চাপ’ অভিযোগ।
জানা যায়, গত ১ এপ্রিল রাতে কাঞ্চনা ইউনিয়নে একটি পারিবারিক ঘটনার জেরে এই মামলা দায়ের করা হয়। জামায়াত নেতাকর্মী ও স্থানীয় জনসাধরণের দাবি, ঘটনাটি সম্পূর্ণ পারিবারিক হলেও সেটিকে রাজনৈতিক রূপ দিয়ে জামায়াত নেতাকর্মীদের ফাঁসানো হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতারা এক বিবৃতিতে দাবি করেছেন, গত ১ এপ্রিল রাতে ঘটে যাওয়া ঘটনাটি ছিল সম্পূর্ণ পারিবারিক। তবে সেটিকে রাজনৈতিকভাবে উপস্থাপন করে তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, প্রশাসন প্রাথমিকভাবে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা খুঁজে না পেলেও পরবর্তীতে মামলা রেকর্ড করা হয়েছে, যা তাদের মতে প্রশ্নবিদ্ধ।
অন্যদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সহযোগী সংগঠন ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, কাঞ্চনায় কিশোরদের মারধরের ঘটনায় জামায়াত সংশ্লিষ্টরা জড়িত। তাদের দাবি, ঘটনাটি শুধুমাত্র পারিবারিক শাসনের মধ্যে সীমাবদ্ধ নয়।
তবে অভিযুক্ত পরিবারের সদস্যরা দাবি করেছেন, বখাটে ও মাদকাসক্তির দিকে ঝুঁকে পড়া সন্তানকে সংশোধনের উদ্দেশ্যে পারিবারিকভাবে শাসন করা হয়েছে। তারা জানান, এতে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। https://www.facebook.com/reel/831550379238169

এদিকে স্থানীয়ভাবে আরও কিছু ঘটনাকে কেন্দ্র করে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। পারিবারিক বা সামাজিক ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপনের অভিযোগও উঠেছে বিভিন্ন পক্ষ থেকে।
স্থানীয় এক ব্যক্তি জানান, ভাগিনা বাংলা মদ খাওয়ার সময় মামার হাতে থাপ্পড় খেয়েছে। বিম্পি এটারে তাদের দলীয় কর্মীর উপর হামলা বলে সাতকানিয়া থানায় গিয়ে অভিযোগ দিয়ে আসছে।
স্থানীয় আরেক ব্যক্তি জানান রাজনৈতিক রেসারেসি এমন পর্যায়ে পৌঁছেছে নিজের সন্তানকে শাসন করতে গিয়েও দেখা যাচ্ছে পরবর্তীতে কে বা কারা সেটাকে রাজনৈতিক মাঠ পর্যন্ত নিয়ে যাচ্ছে। আমরা অভিবাবকরা এই অপরাজনীতি নিয়ে মারাত্মক শঙ্কার মধ্যে রয়েছি।
জামায়াত নেতৃবৃন্দের পাশাপাশি স্থানীয় সচেতন মহল অবিলম্বে মামলাটি প্রত্যাহার করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন। অন্যথায় তারা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে পারেন বলেও সতর্ক করেন।
























