ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন সূচিতে চলবে ব্যাংক

শনিবার বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) থেকে সরকারি অফিস সময়সূচির মতো ব্যাংক লেনদেনের সময়ের ক্ষেত্রেও একটি নির্দেশনা জারি করে নতুন সময় সূচির পরিবর্তন আনা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী ব্যাংকে লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত।

সার্কুলারে বলা হয়েছে, ব্যাংকের অফিস সময়সূচি হবে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। তবে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। শুক্র ও শনিবার থাকবে সাপ্তাহিক ছুটি। নতুন এ সূচি ৫ এপ্রিল থেকে কার্যকর হবে। তবে সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা তাদের চাহিদামতো সময়ে খোলা থাকবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

নতুন সূচিতে চলবে ব্যাংক

আপডেট হয়েছে : ০৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬