ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মানবিক মর্যাদার ভিত্তিতে বাংলাদেশ গড়তে চাই: নাহিদ ইসলাম

বৃহস্পতিবার সকালে ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, আমাদের ’৭১-এর যে আকাঙ্ক্ষা এবং ২৪-এর গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে সাম্য ও মানবিক মর্যাদার ভিত্তিতে আমরা এই বাংলাদেশ গড়তে চাই। আমরা এটার জন্যই এই মুহূর্তে কাজ করছি।

নাহিদ ইসলাম বলেন, স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই আমাদের নতুন প্রজন্মকে আবারও রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে। আমরা চাই, সামনে যাতে আর এমন না হয়।

সাম্য এবং মানবিক মর্যাদার ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, আজকে মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস। আজকের এই দিবসে আমরা আমাদের স্বাধীনতার সপক্ষে যারা ছিলেন, শহীদ হয়েছিলেন, বীরাঙ্গনা হয়েছেন তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।

আপডেট হয়েছে : ০২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬