ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে: স্পিকার

  • আপডেট হয়েছে : ০২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
  • 21

শনিবার সকালে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে ঈদ জামাত শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্পিকার বলেন, ‘বাংলাদেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে। জনগণ অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে একটি দল ও জনপ্রতিনিধিদের নির্বাচিত করেছে। আমরা আশা করব, এই জাতীয় সংসদের সদস্যরা সবাই মিলে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সক্ষম হবেন।’

তিনি বলেন, ‘বর্তমানে মধ্যপ্রাচ্যে একটি যুদ্ধ শুরু হয়ে গেছে। আগামী দিনে আমাদের মতো রাষ্ট্রগুলোকে অর্থনৈতিকভাবে বিড়ম্বনায় পড়তে হতে পারে। আল্লাহ রাব্বুল আল-আমিনের কাছে কামনা করব, শিগগির যেন এই যুদ্ধ শেষ হয়ে যায়।’

‘বাংলাদেশের মতো দেশ এবং অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলো যেন নিজের পায়ে ভালোভাবে দাঁড়িয়ে, আমরা যাতে জনগণের অর্থনৈতিক উন্নতি সাধন করতে পারি। সে জন্য আমরা সবাই মিলে চেষ্টা করব।’এ সময় হাফিজ দেশবাসীর মঙ্গল কামনা করেন।

বাংলাদেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে: স্পিকার

আপডেট হয়েছে : ০২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬