ঢাকা , রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের দাবি নাহিদ ইসলামের

শুক্রবার বিকেলে ময়মনসিংহে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে অবিলম্বে অভিশংসনের মাধ্যমে রাষ্ট্রপতির পদ থেকে অপসারণ করতে হবে। একই সঙ্গে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে তাকে গ্রেপ্তারের আওতায় আনতে হবে।

তিনি অভিযোগ করেন, রাষ্ট্রপতি শপথ ভঙ্গ করেছেন, তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে এবং গণহত্যার সময় তিনি সম্পূর্ণ নির্বিকার ভূমিকা পালন করেছেন।

নাহিদ ইসলাম বলেন, সংসদের প্রতি সম্মান দেখিয়ে নির্বাচন নিয়ে নানা অভিযোগ ও সমালোচনা থাকা সত্ত্বেও তারা সংসদে যোগ দিয়েছেন। কারণ, এত কারচুপির অভিযোগের মধ্যেও জনগণ তাদের এবং ১১ দলীয় জোটের অনেককে নির্বাচিত করেছে সংসদের কার্যক্রম বাস্তবায়ন, উচ্চকক্ষ গঠন এবং সংবিধান সংস্কারের লক্ষ্যে কাজ করার জন্য।

তিনি বলেন, আমরা সেই অঙ্গীকার থেকেই সংসদে গিয়েছিলাম। আমরা স্পষ্ট করে বলেছিলাম—এই সংসদে আমরা কোনো ফ্যাসিবাদের দোসরকে দেখতে চাই না। আমরা একটি ফ্যাসিবাদমুক্ত জাতীয় সংসদ দেখতে চাই।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, সংসদের কার্যক্রম শুরুতে ইতিবাচক পরিবেশ থাকলেও পরে তা ভিন্ন দিকে মোড় নেয়। তিনি বলেন, আমরা আন্তরিকভাবে সংসদের কার্যক্রমে অংশ নিয়েছিলাম। কিন্তু পরে দেখা গেল, ফ্যাসিবাদের দোসর হিসেবে অভিযুক্ত রাষ্ট্রপতিকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এর মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষা এবং গণমানুষের প্রত্যাশার সঙ্গে এক ধরনের প্রতারণা করা হয়েছে।

তিনি আরও বলেন, সংসদে রাষ্ট্রপতির পরিবর্তে স্পিকারকে বক্তব্য দেওয়ার আহ্বান জানানো হয়েছিল। কিন্তু সেই দাবি উপেক্ষা করে রাষ্ট্রপতিকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়। এর প্রতিবাদে এনসিপি সংসদ থেকে ওয়াকআউট করে।

নাহিদ ইসলাম বলেন, অতি দ্রুত রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে অভিশংসনের মাধ্যমে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। একই সঙ্গে তার বিরুদ্ধে থাকা অভিযোগগুলো তদন্ত করে তাকে আইনের আওতায় আনতে হবে।

বক্তব্যে তিনি ময়মনসিংহে সাম্প্রতিক একটি ঘটনার প্রসঙ্গ তুলে বলেন, বৃহস্পতিবার রাতে ময়মনসিংহের ‘জুলাই সৈনিক’ সাইফুল্লাহর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তার দাবি, ফ্যাসিস্ট শক্তিরা এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল, যারা গুপ্ত হামলা, অগ্নিসন্ত্রাস এবং সহিংসতার মাধ্যমে রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করেছে। কিন্তু ৫ আগস্টের আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের জনগণ তাদের পরাজিত ও প্রতিহত করেছে।

বৃহত্তর ময়মনসিংহবাসীর উদ্দেশে তিনি আহ্বান জানিয়ে বলেন, আওয়ামী লীগের সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। তবে তিনি আইনের শাসনের ওপর গুরুত্ব দিয়ে বলেন, আমরা আইনের শাসনে বিশ্বাস করি। তাই কেউ অপরাধ করলে তাকে পুলিশের কাছে সোপর্দ করুন এবং আইনের আওতায় আনার ব্যবস্থা করুন।

তিনি সতর্ক করে বলেন, প্রশাসন যদি এসব ঘটনার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়, তাহলে জনগণ নিজেরাই প্রতিরোধ গড়ে তুলবে। সাইফুল্লাহর পরিবারের ওপর হামলা ও অগ্নিসংযোগের ঘটনার বিষয়ে প্রশাসন ও সংশ্লিষ্ট সংসদ সদস্যরা কী ব্যবস্থা নেন তা তারা পর্যবেক্ষণ করবেন বলেও জানান তিনি।

ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মোজাহিদ এমপি, ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের সংসদ সদস্য কামরুল হাসান মিলন, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী, জাতীয় যুব শক্তির সদস্য সচিব ডা. জাহিদুল ইসলাম, এনসিপির সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ বিভাগীয় সদস্য আশিকিন আলম, বিভাগীয় ইফতার মাহফিলের আহ্বায়ক মিয়াজ মেহরাব তালুকদার, সদস্য সচিব ইকরাম এলাহী খানসহ এনসিপি ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এসময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী বক্তব্যে বলেন, ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে দেওয়া ফাঁসির রায় কার্যকর হোক—এ জন্য আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি।

তিনি ১৯৪৭, ১৯৭১, ১৯৯০ এবং ২০২৪ সালের আন্দোলনে শহীদ হওয়া ব্যক্তিদের স্মরণ করে ময়মনসিংহ বিভাগের মানুষের কাছে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে বর্ষীয়ান রাজনীতিবিদ মির্জা আব্বাসের জন্যও দোয়া কামনা করেন।

নাসির উদ্দীন পাটোয়ারী ময়মনসিংহে বালু মহাল, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন খাতে চাঁদাবাজির অভিযোগ তুলে বলেন, ব্রহ্মপুত্র নদ শুকিয়ে যাওয়াকে কেন্দ্র করে কিছু গোষ্ঠী অবৈধভাবে ব্যবসা করার চেষ্টা করছে। এসব অনিয়ম ও দখলদারিত্ব প্রতিহত করার আহ্বান জানান তিনি।

সর্বাধিক পঠিত

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত হবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের দাবি নাহিদ ইসলামের

আপডেট হয়েছে : ০২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬