ঢাকা , রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হাসনাতের ৩ শব্দের পোস্ট, মুহূর্তেই ভাইরাল

  • অনলাইন ডেক্স
  • আপডেট হয়েছে : ০৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • 5

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেওয়া শুরু করলে বিরোধী দলের সদস্যরা অধিবেশন থেকে ওয়াক আউট করেন।

ওয়াক আউটের পর নিজের ফেসবুক আইডিতে তিন শব্দের একটি পোস্টে দিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘Get out Chuppu.’

জানা যায়, এদিন জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতিকে বক্তব্য প্রদানের আমন্ত্রণ জানালে বিরোধী দলের সংসদ সদস্যরা তাদের আসন থেকে দাঁড়িয়ে যান।

এ সময় তারা ‘জুলাইয়ে গাদ্দার’ লেখাসংবলিত লিফলেট তুলে ধরেন। তখন স্পিকার তাদের শান্ত থাকার আহ্বান জানালেও বাড়তে থাকে হট্টগোল।

এক পর্যায়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেওয়া শুরু করলে স্লোগান দিতে শুরু করেন বিরোধী দলের এমপিরা। তাদের অনেককে ‘গেট আউট চুপ্পু’ বলে স্লোগান দিতে দেখা।

সর্বাধিক পঠিত

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত হবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী

হাসনাতের ৩ শব্দের পোস্ট, মুহূর্তেই ভাইরাল

আপডেট হয়েছে : ০৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬