জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়াকে কেন্দ্র করে ওয়াকআউট করেছে বিরোধী দল। বিরোধী দলের সংসদ সদস্যরা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার বিষয়টিকে অভিনব কায়দায় প্রতিবাদ জানিয়েছে। রাষ্ট্রপতির সংসদে প্রবেশের ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে বিরোধী দলের সদস্যরা চেয়ার থেকে দাঁড়িয়ে এর প্রতিবাদ করেন। এ সময় তারা ‘জুলাইয়ের সাথে গাদ্দারি চলবে না’ শিরোনামের একটি লাল রঙের কার্ড প্রদর্শন করেন।
সংসদে রাষ্ট্রপতি প্রবেশের সঙ্গে সঙ্গে সংসদনেতাসহ সরকারি দলের সব সংসদ সদস্য দাঁড়িয়ে পড়লেও এ সময় বিরোধীদলীয় সদস্যরা প্রতিবাদের অংশ হিসেবে সংসদের নিজ চেয়ারে বসে পড়েন।
রে রাষ্ট্রপতি সংসদে তার বক্তব্য দেওয়া শুরু করলে বিরোধীদলীয় সংসদ সদস্যরা চিৎকার-চেঁচামেচি করতে থাকেন। একপর্যায়ে তারা রাষ্ট্রপতির বিরুদ্ধে স্লোগান দিতে দিতে সংসদকক্ষ ত্যাগ করে চলে যান।




















