ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সময় বাড়লো এইচএসসি ২০২৬-এর ফরম পূরণের

  • অনলাইন ডেক্স
  • আপডেট হয়েছে : ০৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • 19

উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা ২০২৬-এর ফরম পূরণের সময় বাড়িয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। নতুন নির্দেশনা অনুযায়ী, বিলম্ব ফিসহ ফরম পূরণ করা যাবে আগামী ৩১ মার্চ পর্যন্ত।

বুধবার (১১ মার্চ) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার বিলম্ব ফিসহ ফরম পূরণ ও ‘সোনালি সেবার’ মাধ্যমে ফি পরিশোধের সর্বশেষ তারিখ ৩১ মার্চ পর্যন্ত বর্ধিত করা হলো।

এর আগে, ২০২৬ সালের এইচএসসির ফরম পূরণ শুরু হয়েছিল ১ মার্চ। ফরম পূরণ চলে ৯ মার্চ পর্যন্ত, ফি জমা চলে ১০ মার্চ পর্যন্ত।

সময় বাড়লো এইচএসসি ২০২৬-এর ফরম পূরণের

আপডেট হয়েছে : ০৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬