ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাস্তা ও মসজিদ ত্যাগ না করার আহ্বান আয়াতুল্লাহ খোমেনির নাতির

  • আপডেট হয়েছে : ০৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • 45

ইরানের ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নাতি ও দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতার পদে সম্ভাব্য প্রার্থী হাসান খোমেনি দেশবাসীকে রাস্তায় এবং মসজিদে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, তিনি বলেছেন, “এক মুহূর্তের জন্যও রাস্তা এবং মসজিদ ত্যাগ করবেন না। আমাদের শক্তি, জনগণের হৃদয় এবং জনগণের উপস্থিতিই আমাদের এখানে টিকিয়ে রেখেছে।”

তিনি আরো বলেন, “আজ থেকে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত, সবাইকে মসজিদে থাকতে হবে এবং মসজিদগুলো ভরতে হবে। আমাদের শক্তিশালী ভিত্তি হলো শহরের মসজিদ ও চত্বর। প্রতিটি চত্বর জনগণের দখল করা উচিত। তারা কালো পোশাক পরবে এবং হাতে ইমাম হুসেইনের পতাকা ধরবে।

হাসান খোমেনি কোনো সরকারি পদে ছিলেন না। দেশের নিরাপত্তা সংস্থা বা শাসক শ্রেণির মধ্যেও তার প্রভাব সীমিত। তিনি অনেক সহকর্মীর তুলনায় কম কঠোরপন্থী এবং ২০১৬ সালে এক্সপার্টস অ্যাসেম্বলি নির্বাচনে তার নাম তালিকাভুক্তি বাতিল করা হয়েছিল।

রাস্তা ও মসজিদ ত্যাগ না করার আহ্বান আয়াতুল্লাহ খোমেনির নাতির

আপডেট হয়েছে : ০৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬