ঢাকা , রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নাগরিক সেবা অ্যাপ’ উদ্বোধন করলেন: জামায়াত

আধুনিক নগরব্যবস্থাপনা ও সর্বাধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ডিএনসিসি গড়তে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়ে এসেছেন ‘নাগরিক সেবা’ অ্যাপ। যার মাধ্যমে নগরবাসী তাদের নিজেদের এলাকায় মশার উপদ্রব, জলাবদ্ধতা, ময়লা আবর্জনা, রাস্তার খানাখন্দসহ নানান অভিযোগ জানাতে পারবে।

বৃহস্পতিবার সকাল ১১ টায় রাজধানীর বারিধারায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আমির ও দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন ‘নাগরিক সেবা’ অ্যাপ এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্ভোধন করেণ।

উদ্ভোধনকালে তিনি তার বক্তব্যে আধুনিক নগরব্যবস্থাপনা ও সর্বাধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ডিএনসিসি গড়তে জামায়াতে ইসলামী দৃঢ় প্রত্যয়ী বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, নাগরিক, নগরবান্ধব ও কলাণকামী রাজনৈতিক সংগঠন হিসাবে নগরবাসীর সব সমস্যা সমাধান ও দুর্দশা লাঘবের জন্য কাজ করতে চায় জামায়াত। তিনি স্বপ্নের নগরী গড়তে জামায়াতের হাতকে আরো শক্তিশালী করতে নগরবাসীর প্রতি আহবান জানান।

সেলিম উদ্দিন বলেন, অপরিকল্পিত নগরব্যবস্থাপনা, দুর্নীতি, লুটপাট ও নগর প্রশাসনকে দলীয়করণ করার কারণেই ডিএনসিসিতে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব হয়নি বরং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বহীনতা ও উদাসীনতার কারণেই নগরজীবনে জনদুর্ভোগ, ভোগান্তি ও অস্বস্তি এখন চরমে উঠেছে।

তাই জামায়াত একটি গণমুখী ও দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে নগরবাসীর এসব সমস্যার সাধ্যমত সমাধানের চেষ্টার জন্য এক যুগান্তকারী ও ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করেছে। সে ধারাবাহিকতায় আজ আমরা ‘নাগরিক সেবা অ্যাপ’ উদ্বোধন করছি।

তিনি বলেন, এ অ্যাপের মাধ্যমে নগরবাসী তাদের যেকোন সমস্যার কথা আমাদেরকে সরাসরি অবহিত করলে আমরা সেসব সমস্যা সমাধানে সাধ্যমত চেষ্টা করবো ইনশাআল্লাহ। তিনি এ কর্মসূচিকে সফল করতে স্ব স্ব অবস্থান থেকে জামায়াতকে সহযোগিতা করার জন্য সর্বস্তরের নগরবাসীর প্রতি আহবান জানান।

সর্বাধিক পঠিত

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত হবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী

নাগরিক সেবা অ্যাপ’ উদ্বোধন করলেন: জামায়াত

আপডেট হয়েছে : ১১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬