ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে ৫ মার্চ (বৃহস্পতিবার) সকাল ৯টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্র মন্ত্রী পল কাপুরের সঙ্গে এক সৌজন্য বৈঠকে মিলিত হন।
সংগঠনের নায়েবে আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপি-এর নেতৃত্বে এ প্রতিনিধি দলে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব সাইফুল আলম খান এমপি এবং আমীরে জামায়াতের পররাষ্ট্রবিষয়ক বিশেষ উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম এমপি।





















