ঢাকা , রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় জামায়াত কর্মী হত্যা ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন: গোলাম পরওয়ার

চুয়াডাঙ্গার জীবননগরের হাসাদাহ এলাকায় বিএনপি কর্মীদের নৃশংস হামলায় শহীদ হাফিজুর রহমানের শাহাদাত ও একাধিক নেতাকর্মীর গুরুতর আহত হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

এই নৃশংস ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে রবিবার ১ মার্চ এক বিবৃতি প্রদান করেছেন জামায়াতে ইসলামী’র সেক্রেটারি জেনারেল।

প্রদত্ত বিবৃতিতে সেক্রেটারি জেনারেল বলেন, নির্বাচন-পরবর্তী প্রতিহিংসামূলক মনোভাব থেকে সংঘটিত এ বর্বর হামলা কোনোভাবেই সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক মতভেদকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে নিরস্ত্র মানুষের ওপর সন্ত্রাসী কায়দায় হামলা মানবাধিকার, আইনের শাসন ও ন্যায়বিচারের ওপর সরাসরি আঘাত।

তিনি শহীদ হাফিজুর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি আহতদের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করেন।

বিবৃতিতে তিনি সরকারের প্রতি জোর দাবি জানান- অবিলম্বে প্রকৃত দোষীদের শনাক্ত ও গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় জনগণের ন্যায়বিচারের আকাঙ্ক্ষা ক্ষুণ্ণ হবে এবং এর দায় সরকারকেই বহন করতে হবে।

সর্বাধিক পঠিত

চুয়াডাঙ্গায় জামায়াত কর্মী হত্যা ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন: গোলাম পরওয়ার

আপডেট হয়েছে : ০৩:১৩ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬