ঢাকা , রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জাতিসংঘকে ইরানের চিঠি

  • অনলাইন ডেক্স
  • আপডেট হয়েছে : ১০:৪১ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • 14

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কর্মকাণ্ডকে ‘আগ্রাসন’ আখ্যা দিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বানের দাবি জানিয়েছে ইরান। এ বিষয়ে দেশটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে একটি চিঠি দিয়েছে। খবর আলজাজিরার

চিঠিতে ইরান বলেছে, আন্তর্জাতিক শান্তির দায়িত্ব পালনে জাতিসংঘকে এগিয়ে আসতে হবে। সেখানে নিরাপত্তা পরিষদের সদস্যদের ‘বিলম্ব না করে’ জরুরি বৈঠকে বসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘আগ্রাসী কর্মকাণ্ড’ এবং শান্তিভঙ্গের বিষয়টি মোকাবিলার আহ্বান জানানো হয়েছে।

ইরান দাবি করেছে, এসব পদক্ষেপ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য “বাস্তব ও গুরুতর হুমকি”। তারা অবৈধ বলপ্রয়োগ বন্ধে প্রয়োজনীয় ও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

একই সঙ্গে, জাতিসংঘের সব সদস্য রাষ্ট্রকে এই “আগ্রাসনের” নিন্দা জানাতে এবং তা মোকাবিলায় জরুরি ও সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে তেহরান।

সর্বাধিক পঠিত

জাতিসংঘকে ইরানের চিঠি

আপডেট হয়েছে : ১০:৪১ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬