শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে এক ইরানের সরকারি কর্মকর্তা জানান, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির কার্যালয়ের কাছে হামলা চালিয়েছে ইসরাইল। তবে খামেনি রাজধানী তেহরানে নেই। তাকে একটি নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে।
ইরানে আজ শনিবার সকালে ইরানে হামলা শুরু করে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। এই হামলাকে ইসরাইল ‘আগাম প্রতিরোধমূলক হামলা’ বলে বর্ণনা করেছে।
ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইরানে হামলার লক্ষ্য হলো শাসনব্যবস্থার পতন ঘটানো।
























