ঢাকা , রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মিরপুর এলাকার বাস্তব পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনায় জামায়াত আমির

  • আপডেট হয়েছে : ০৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • 18

বৃহস্পতিবার সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বসে মিরপুর এলাকার বাস্তব পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় সংসদ নেতা ডা. শফিকুর রহমান এমপি। এ সময় তিনি মানুষ যেন নিশ্চিন্তে ঘুমাতে পারে, সন্তান যেন নিরাপদে স্কুলে যেতে পারে, পরিবার যেন ভয়হীনভাবে চলাফেরা করতে পারে- এই বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।

আলোচনায় বিরোধীদলীয় নেতা বলেন, মিরপুর এলাকায় মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, চাঁদাবাজি, নকল টাকা ছাপানোসহ সকল অবৈধ কাজ বন্ধে আমরা বদ্ধপরিকর। এসব অপরাধ কঠোরভাবে দমনের পাশাপাশি জনমনে শান্তি ও আস্থা ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও জনবান্ধব, পেশাদার ও কার্যকর ভূমিকা পালনের দাবি জানিয়েছেন।

আমিরে জামায়াত মিরপুরবাসীসহ সকল নাগরিককে সবসময় সচেতন থাকতে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং প্রয়োজনে তথ্য দিয়ে, সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, নিরাপদ সমাজ গড়তে সবার সম্মিলিত সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ একান্ত প্রয়োজন।ইনশাআল্লাহ, আমরা একসাথে শান্তিপূর্ণ, নিরাপদ ও সম্প্রীতির মিরপুর গড়ে তুলবো।

সর্বাধিক পঠিত

মিরপুর এলাকার বাস্তব পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনায় জামায়াত আমির

আপডেট হয়েছে : ০৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬